ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউতে যাচ্ছেন রাষ্ট্রপতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ রবিবার বিকালে সেখানে যাবেন তিনি।​ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখন তার অবস্থা স্থিতিশীল, তবে তিনি শঙ্কামুক্ত নন।

আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক বিভাগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

আরও পড়ুন: জীবনের ঝুঁকিতে মোসলেম উদ্দিন ছাত্রাবাসের ছাত্ররা

ইত্তেফাক/এমআই