আগামী মাসে আসছে উইন্ডোজ ১০

আগামী ২৯ জুলাই উন্মুক্ত হচ্ছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের নিবার্হী ভাইস প্রেসিডেন্ট টেরি মেয়ারসন এ ঘোষণা করেন।
 
ঘোষণায় বলা হয়, এদিন মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমটি বাংলাদেশসহ বিশ্বের ১৯০টি দেশে একযোগে উন্মুক্ত হবে।
 
ডেস্কটপ কম্পিউটার ও ট্যাবলেটে উইন্ডোজ ৭ ও ৮.১ ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১০ আপডেট করতে পারবেন। মোবাইল ফোনে উইন্ডোজ ব্যবহারকারীরা বছরের শেষ দিকে এ সংস্করণ আপডেট করতে পারবেন।
 
এর আগে ২০১৪ সালে শেষ দিকে উইন্ডোজ ১০ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট।