উইন্ডোজ ১০ আসছে ২৯ জুলাই

অবশেষে আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১০ বাজারে আসার তারিখ ঘোষণা করেছে মাইক্রোসফট।

 

তাদের ঘোষণা অনুযায়ী আগামী ২৯ জুলাই বিশ্বব্যাপী উন্মুক্ত হবে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ এই সংস্করণটি।

 

উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীরা এক বছর পর্যন্ত সময়ের মধ্যে নিজেদের পিসিকে বিনামূল্যে আপগ্রেড করে নিতে পারবেন উইন্ডোজ ১০-এ। মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী এটিই উইন্ডোজের সর্বশেষ পূর্ণাঙ্গ সংস্করণ হিসেবে বাজারে আসবে।