যেকোনো সময় যেকোনো স্থান থেকে ট্যাক্সি বা সিএনজি ভাড়া করার সুবিধা দিতে চালু হয়েছে মোবাইল অ্যাপ বিডিক্যাবস। তাত্ক্ষণিক ভাড়া করা ছাড়াও এই অ্যাপের মাধ্যমে ভ্রমণের জন্য অগ্রিম বুকিং দিতে পারবেন সিএনজি, ট্যাক্সি ছাড়াও বিভিন্ন ধরনের গাড়ি।
এই অ্যাপের মাধ্যমে ভাড়া করা যানবাহনের গতিবিধিও ট্র্যাক করার সুযোগ রয়েছে। অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসের জন্য ডাউনলোড করা যাবে অ্যাপটি। অ্যাপটি ডাউনলোড করতে এবং আরও তথ্য জানতে ভিজিট করুন https://bdcabs.com।