ক্যাটস আই কিডস
এবার ক্যাটস আই তার ৩৫ বছরে ফ্যাশন যাত্রায় আরও একটি কো-লেবেল যুক্ত করছে, নাম ক্যাটস আই কিডস। মূলত পরিবারের ছোট্ট শিশুটির ফরমাল ও ক্যাজুয়াল ফেস্টিভ আউটফিটই প্রাধান্য পাবে নতুন এই লেবেলে। শিশুদের জন্য তৈরি পোশাক তালিকায় রয়েছে স্কার্ট, বটম, টপস, ফ্রক, টিউনিক পোশাক, শার্ট, প্যান্ট, গাউন প্যাটার্ন পোশাক বা পাঞ্জাবিও।
জেন্টল পার্ক
ক্লাসিক্যাল ফ্যাশন অনুসরণ করে কালারফুল ক্যাজুয়াল, ফরমাল এবং এথনিক আউটফিট এসেছে জেন্টল পার্কের গ্রীষ্মের পোশাক লাইনে। শার্টে ফেব্রিক হিসেবে কটনকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফেব্রিকে থাকছে চলতি প্রিন্টেড ট্রেন্ড। শর্ট স্লিপ বা স্লিম ফিটিংসের সাথে ব্যান কলার, স্লোডার লুপ, আপার স্টিচ শার্টের আউটগোয়িং লুকে বাড়তি ফ্যাশন বহন করেছে। সলিড বা সফট টোনের কালার ভেরিয়েশনে ফেড ওয়াশ বা এনজামইম ওয়াশের কারণে পোশাকে থাকছে আরামদায়ক অনুভূতি।
ভিট বৈশাখী সাজ প্রতিযোগিতা
ভিট বাংলাদেশ তার ফেসবুক পেজের ফ্যানদের জন্য আয়োজন করেছিল ভিট বৈশাখী সাজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অংশ হিসেবে প্রতিযোগীরা তাদের বৈশাখী সাজের ছবি ভিটের ফেসবুক পেজে শেয়ার করে। ৩৫০ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী নির্বাচিত করা হয়। স্পা প্যাকেজ এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় ১০ জন বিজয়ীদের মাঝে।সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল রেকিট বেনকিজার (বাংলাদেশ) লি.-এর হেডঅফিসে ১০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন রেকিট বেনকিজার বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্লাস্টারের মার্কেটিং ডিরেক্টর মাহবুব বাসেত, ক্লাস্টার মার্কেটিং ম্যানেজার ফারিয়া ইয়াসমিন এবং ভিট ব্র্যান্ড ম্যানেজার নেয়ামা ইসলাম।
লাকসামে ব্রাদার্স ফার্নিচার
সম্প্রতি কুমিল্লা-লাকসাম বাইপাস রোডে ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রাদার্স ফার্নিচারের নতুন আরেকটি শাখার উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার (মার্কেটিং) মো. মনিরুল ইসলাম বক্সীসহ লাকসাম ও কুমিল্লার ব্যবসায়ী সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।