প্যারিসে ফেসবুকের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার

সময়ের সাথে সাথে প্রযুক্তিবিশ্বের মনোযোগ অনেকটাই এখন সরে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে। ফেসবুকও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা চালিয়ে আসছে কয়েকবছর হলো। এবারে যুক্তরাষ্ট্রের বাইরেও তারা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য গবেষণাগার স্থাপন করেছে।

 
ন্যাচারাল-ল্যাংগুয়েজ প্রসেসিং, স্পিচ অ্যান্ড ইমেজ রিকগনিশনের মতো বেশকিছু ‘দীর্ঘমেয়াদি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প’ নিয়ে ফ্রান্সের প্যারিসে স্থাপিত এই গবেষণাগারে কাজ করবে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফেসবুকের পরিচালিত এই গবেষণা প্রসঙ্গে ফেসবুকের প্রধান কারিগরি কর্মকর্তা মাইক স্ক্রোয়েফার বলেন জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফেসবুক যে গবেষণা পরিচালনা করে যাচ্ছে তার সবই সকলের জন্য উন্মুক্ত। ফলে এই বিষয়ে গবেষণা করছে এমন যেকোনো প্রতিষ্ঠানই এসব গবেষণার তথ্য ব্যবহার করতে পারবে।
 

ফেসবুকের এক ব্লগে এ প্রসঙ্গে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে থাকা এই গবেষণাগুলো নানামুখী সম্ভাবনা রাখে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর সব চেষ্টাই ফেসবুক করবে বলে জানিয়েছে।