গুগলের ছবিতে বিশ্বের শীর্ষ ১০ অপরাধীর তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঝড় ওঠে। মোদি সমর্থকরা মেতে ওঠেন গুগলের সমালোচনা। অন্যদিকে বিরোধীরা এটাকে হাতিয়ার করে মোদিকে আক্রমণে মুখর হয়েছে।
তবে এ বিষয়ে গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়টি নিয়ে তারা বেশ বিব্রত। তবে এতে গুগলের কোনো মতামত প্রতিফলিত হয়নি। কোনো কোনো সময় কিছু প্রশ্নের উত্তরে গুগল সার্চ উল্টোপাল্টা ফলাফল দিতে পারে।
তিনি আরো জানান, এ বিষয়টি এড়াতে গুগল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।