কানাডার টরেন্টোতে চলচ্চিত্রে ব্যবহৃত রবীন্দ্রনাথের গান নিয়ে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডা আয়োজিত টরন্টোস্থ স্যার ওয়াল্টার স্টুয়ার্ট পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এই সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বাংলা চলচিত্রে রবীন্দ্রনাথের গান কখন কিভাবে ব্যবহৃত হয়েছিল তার ধারাবাহিক বর্ণনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছিল।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডার সভাপতি শাহজাহান কামালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ধারাবর্ণনায় ছিলেন আহমেদ হোসেন, রাশেদা মুনির এবং সুমি রহমান। ধারাবর্ণনাটি সাজিয়েছিলেন রবীন্দ্র গবেষক সাদ কামালি এবং রাশেদা মুনির।
IMG0
সঙ্গীত পরিবেশনায় ছিলেন চিত্রা সরকার, শাহজাহান কামাল, জীবিনা সঞ্চিতা হক, নাহিদ কবির কাকলি, মামুন কায়সার, মুক্তি প্রসাদ,নবিউল হক বাবলু, স্নিগ্ধা চৌধুরী, ফারহানা আজিম শিউলি, নিঘাত মর্তুজা শারদি, জেনেট গোমেজ,পারভিন হোসেইন, হাবিব উদ্দিন আহমেদ এবং ড. মমতাজ মমতা।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হককে।