সৌদি আরবের দাম্মামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লক্ষ্মীপুরের আব্দুর রহমান ও ফেনীর মোহাম্মদ বশির।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি নূর মোহাম্মদ মাসুম বলেন, গ্যাস লাইনের সমস্যার কারণে বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে রিয়াদ থেকে একটি প্রতিনিধি দলকে দাম্মাম পাঠানো হয়েছে বলে জানান তিনি।