মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের আগ্রাবাদ শাখায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম জোনের প্রধান জসিম উদ্দীনের সভাপতিত্বে আগ্রাবাদ শাখার প্রধান মেজবাহ উদ্দীন আহমেদসহ চট্টগ্রাম অঞ্চলের সব শাখা প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০
সমপ্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের পাশে একটি ব্যাংকিং বুথ স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম এবং স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য-উন্নয়ন মো. হাবিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন
০০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) লিড ব্যাংক হিসেবে সম্প্রতি কক্সবাজারে স্কুল ব্যাংকিং কনফারেন্স আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান
০০০০
যমুনা ব্যাংক ও স্কয়ার হাসপাতাল লিঃ ঢাকা- এর মধ্যে কর্পোরেট বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের উপ- ব্যাবস্থাপনা পরিচালক এ. কে. এম. সাইফুদ্দীন আহমেদ ও হাসপাতালের সিএও এসাম ইবনে ইউসুফ সিদ্দিক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ব্যাংকের কার্ডধারীরা এ হাসপাতালে বিভিন্ন সুবিধা পাবেন