ডিএসইতে দর কমার শীর্ষে বীমা খাতের শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের শুরুর দিনে সূচক সামান্য বাড়লেও বেশির ভাগ শেয়ারের দর কমেছে। দর কমার শীর্ষ প্রতিষ্ঠানে ছিল বীমা খাতের শেয়ার। দর কমার শীর্ষে দশ কোম্পানির মধ্যে সাতটিই ছিল বীমা প্রতিষ্ঠানের।

গতকাল ডিএসইতে মোট ৩৪০টি কোম্পানির ১৪ কোটি ৬১ লাখ ৩৮ হাজার ৪২৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৬৬২ কোটি ২৭ লাখ ৩১ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২৭ কোটি টাকা কম। গত বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৬৮৯ কোটি ২৪ লাখ ৮৭ হাজার টাকা।

গতকাল ডিএসইতে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, সোনারগাঁ টেক্সটাইল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, জীল বাংলা সুগার মিলস ও সোনারবাংলা ইন্স্যুরেন্স। বাজার বিশ্লেষণে দেখা যায়- গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৫৭২৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ২০০২ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৩১৭ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, মুন্নু সিরামিক, সিঙ্গার বিডি, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার ও ন্যাশনাল পলিমার, মুন্নু স্টাফলার ও ন্যাশনাল টিউবস। 

 দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ইনটেক অনলাইন, লাফার্জ হোলসিম বাংলাদেশ, মুন্নু সিরামিক, ভিএফএস থ্রেড ডাইং, প্রিমিয়ার ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউবস, বিবিএস ক্যাবলস, এস আলম কোল্ড রোল্ড, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।

এ দিকে, গতকাল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫০০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।