টুকরো খবর...

কে ক্র্যাফট
কে ক্র্যাফট একুশ বছর ধরে এগিয়ে চলছে। নানা রং বিন্যাস, অলংকরণ ও নিরীক্ষায় ঈদ পোশাকের কালেকশন সাজিয়েছে কে ক্র্যাফট। মেয়েদের পোশাকের মধ্যে শাড়ি, সালোয়ার-কামিজ, টপ্স, লং-কুর্তার সাথে রয়েছে ম্যাচিং গহনা, স্যান্ডেল ও ব্যাগ।
 
 
ড্রেসলাইন
এই গরমে ড্রেসলাইন তাদের ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে পোশাক নির্বাচন করেছে। স্টিচ কাপড়ের উপর ব্লক এবং হাতের কাজ করা হয়েছে। ওড়না পিওর শিফনের। থ্রিপিসটি পাওয়া যাবে বসুন্ধরা মার্কেটের দোতলায় এবং গোল্ডেন প্লাজা নিউ মার্কেটে ড্রেসলাইনের নিজস্ব শো-রুমসহ দেশের বিভিন্ন আউটলেটে।
 
 
অঞ্জন’স এবার খুলনাতে
ঢাকা, চট্টগ্রাম ও নরসিংদীর পর অঞ্জন’সের ১৭তম শাখার যাত্রা শুরু খুলনা শহরে। খুলনা নিউ মার্কেট সংলগ্ন ইডেন প্লাজার নিচ তলায় এই শাখায় সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, শিশু-কিশোরদের পোশাক ছাড়াও থাকছে গহনা, হোম টেক্সটাইল ও উপহার সামগ্রী। খুলনা শহরবাসীর লাইফস্টাইল ও শপিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতেই অঞ্জন’সের এই উদ্যোগ, জানান প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ।
 
 
বনানীর কলম্বাস শপে ক্রিমসন কাপ কফি
আমেরিকার ওহাইওর বিখ্যাত কফি ব্র্যান্ড ক্রিমসন কাপ কফি পরিবেশিত হচ্ছে কলম্বাস কফি শপে। বনানীর ১১ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির দোতলায় সম্প্রতি এই শপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল, চিত্রনায়িকা বর্ষা, সঙ্গীতশিল্পী অর্ণব, তপু, তাহসান, দিঠি আনোয়ার, অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা এবং চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার।
 
 
তাসমিয়া হারবাল-এর কনফারেন্স অনুষ্ঠিত
সম্প্রতি আইএসও স্বীকৃতি প্রাপ্ত কসমেটিকস প্রসাধনী প্রস্তুতকারক ও পরিবেশক প্রতিষ্ঠান তাসমিয়া হারবাল অ্যান্ড কেমিক্যালসের পরিবেশকদের নিয়ে ঈদুল ফিতরের প্রস্তুতি বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উত্তরায় একটি কনভেনশন সেন্টারে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ, পরিচালক ফাহমিদা আহমেদ, সিনিয়র সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. ওবায়দুর রহমার মোল্লা, সেলস ম্যানেজার বরকত উল্লাহসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
 
 
মুসলিম কালেকশন এর বর্ষপূর্তি উত্সব
মুসলিম কালেকশন এক্সক্লুসিভের দ্বিতীয় বর্ষপূর্তি উত্সব অনুষ্ঠিত হলো গত ৬ জুন। তারুণ্যের ব্র্যান্ড মুসলিম কালেকশনের নিয়মিত আয়োজনের পাশাপাশি গত দুই বছর আগে পবিত্র শবে বরাতকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে জিলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় বিশাল পরিসরে যাত্রা শুরু করে ‘মুসলিম কালেকশন এক্সক্লুসিভ’।
 
 
ব্র্যান্ড কসমেটিকস নিয়ে যমুনায় সাফায়ার শপ
সৌন্দর্যপিপাসু নারীদের চাহিদার দিকে লক্ষ্য রেখেই যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত সাফায়ার। সরাসরি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আমদানিকৃত ব্র্যান্ড প্রসাধনী সামগ্রী নিয়ে যাত্রা শুরু করল সাফায়ার শপ। বিশ্ব বিখ্যাত এসব প্রসাধনী এখন থেকে পাওয়া যাবে সাফায়ার শপের যমুনা ফিউচার পার্ক শোরুমে। আর প্রসাধনীর তালিকায় রয়েছে, ম্যাক, দ্য বডি শপ, কভারগার্ল, ক্লিনিক, ওলে, লরিয়েল, বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের মতো ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী।
 
 
পিজিয়ন
আসন্ন ঈদকে সামনে রেখে দেশীয় ঢঙে ওয়েস্টার্ন থিম নিয়ে প্রায় ৫০টির বেশি নতুন ডিজাইনের টি-শার্ট নিয়ে এসেছে ফ্যাশন হাউস পিজিয়ন। রং ও ডিজাইনে বৈচিত্র্যে ভরা টি-শার্ট ছাড়াও রয়েছে পলো শার্ট। রয়েছে একই থিম নিয়ে লেডিস টি-শার্ট এবং বাচ্চাদের টি-শাটর্, পলো শার্ট। এছাড়াও এবারই প্রথম পিজিয়ন নিয়ে এসেছে নান্দনিক ডিজাইনের সব শার্ট।
 
 
নিখুঁত বাংলাদেশে মূল্যছাড়
মূল্যছাড়ে ক্রেতারা নিখুঁত বাংলাদেশের পোশাক কিনতে পারবেন ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ে। এখানে আছে সুতি ও আরামদায়ক কাপড়ে তৈরি মেয়েদের সালোয়ার-কামিজ, ফতুয়া ও স্কার্ট এবং শিশুদের সালোয়ার-কামিজ, ফতুয়া ও স্কার্ট। মূল্যছাড় চলবে রোজার আগের দিন পর্যন্ত।
 
 
মেন্স ওয়ার্ল্ড
মেন্স ওয়ার্ল্ডের নিজস্ব ডিজাইনে তৈরি এসব পোশাকে ব্যবহার করা হয়েছে গরম উপোযোগী কাপড়। হালকা রঙের প্রতিটি পোশাকের ডিজাইন ও কাটে রয়েছে ভিন্নতা। এসব এক্সক্লুসিভ পোশাক পাওয়া যাবে মেন্স ওয়ার্ল্ডের সবগুলো শো-রুমে।