সুবিধাবঞ্চিত শিশুদের বই প্রদান করেছে ব্র্যাক ব্যাংকের কর্মীরা। ব্র্যাক ব্যাংক এর গ্রাহক ও্ত এনজিও, টিচ ফর বাংলাদেশ, এর যৌথ অংশীদারিত্বে ব্র্যাক ব্যাংক এর কর্মীরা বই সংগ্রহ কার্যক্রমে অংশ নেয়। মাসব্যাপী কার্যক্রমে চলাকালে ব্যাংকের কর্মীরা কয়েক হাজার পুরোনো বা ব্যবহূত বই প্রদান করে। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে টিচ ফর বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মালিহা ফাওজিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে বই হস্তান্তর করেন ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান বিলকিস জাহান। টিচ ফর বাংলাদেশের কমিউনিটি এনগেজমেন্ট ম্যানেজার শায়লা নুসরাত, ব্র্যাক ব্যাংকের অপারেশন বিভাগের প্রধান মনিরুজ্জামান মোল্লাসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি