শাহ্জালাল ইসলামী ব্যাংকের সঙ্গে আল জামান এক্সচেঞ্জের চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড গতকাল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আল জামান এক্সচেঞ্জের ডব্লিউ.এল.এল. কাতার এর সঙ্গে রেমিটেন্স বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম ও আল জামান এক্সচেঞ্জের জেনারেল ম্যনেজার আনোয়ার সাদাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় এখন থেকে কাতার প্রবাসী বাংলাদেশীগণ তাদের উর্পাজিত অর্থ দ্রুত, সহজে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সকল শাখার মাধ্যমে দেশে প্রেরণ করতে পারবেন।-প্রেস বিজ্ঞপ্তি