সীতাকুণ্ডে শিব চতুর্দর্শী মেলায় তীর্থযাত্রীদের আগমন শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিব চতুর্দর্শী মেলা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মের তীর্থযাত্রীরা দেশের বিভিন্ন জেলাসহ বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছে।

সনাতন হিন্দু ধর্মের সাধু-সন্ন্যাসীদের কাছ থেকে জানা যায়, রবিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী হিন্দুদের মহামিলন। কলিযুগের মহাদেবের পূজা উপলক্ষে এখানে এশিয়ার বৃহত্তম মেলা অনুষ্ঠিত হয়।

সনাতন হিন্দু শাস্ত্র মতে, শিব চতুর্দর্শী তিথির মাহেন্দ্রক্ষণে দেবাদিদেব মহাদেব (শিব) ও পার্বতী (গৌরী) অর্থাত্ হর-গৌরী বিশ্বের সকল মানব সন্তানের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে। শাস্ত্র মতে, মহাপীঠস্থান অর্থাত্ সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ও আদিনাথ ধাম দর্শনে না এলে পুণ্য অর্জন পরিপূর্ণতা লাভ করে না। এবার শিব চতুর্দর্শী মেলায় ১০ লাখ লোকের সমাগম ঘটবে বলে সাইন কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সুখময় চক্রবর্তী জানান।