ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

উলিপুরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণ, বেতন-ভাতা বৃদ্ধি ও পুনরায় নিয়োগ প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হাসান রুবেল, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের আহ্বায়ক শাহীন সরকার, যুগ্ম আহ্বায়ক ছামছুল হাসান, সম্পাদক আব্দুস সালাম, গোলাম মাহবুব, রুমানা বেগম, রত্না বেগম প্রমুখ। এ সময় উপস্থিত সহস্রাধিক প্রাক্তন কর্মী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদেরের নিকট স্মারকলিপি প্রদান করেন।