ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে কোনো নেশাখোর, মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজকে ভোট দেবেন না। আগামীতে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে সত্ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন।
রবিবার সদরপুর উপজেলা সদরের সাবেক উপজেলা কমান্ডার, যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক চেয়ারম্যান মরহুম হারুন অর রশীদের চেহলাম ও দোয়া মাহফিলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি নিক্সন আরো বলেন, দুর্নীতিবাজ কেউ উপজেলার চেয়ারম্যান হলে সব লুটপাট করে খাবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এখানে বাস্তবায়ন করতে পারব না।
সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মনিরুল হক মুরাদ, নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোতালেব মাতুব্বর প্রমুখ।