মাদারীপুরে সাহেব আলী হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচার দাবি

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরের সাহেব আলী মাতুব্বর হত্যা মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার দাবিতে রবিবার জেলা সদরে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি সদর উপজেলার কালিকাপুর এলাকার সাহেব আলী মাতুব্বর (৬০) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন। মাদারীপুর মডেল থানায় এ ঘটনায় মামলা হলে পুলিশ মনি বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করে।