সুন্দরগঞ্জে অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রবিবার ভোররাতে সুন্দরগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মনমথ রায়পাড়া গ্রামের মৃত গুরুপদ রায়ের ছেলে প্রদিপ চন্দ্র রায়কে (বজরু) নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। এছাড়া তারাপুর গ্রামের দিনেশ চন্দ্র বর্মণকে ৫৫ পিস ইয়াবা এবং একই গ্রামের শরিফুলকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ওসি এসএম আব্দুস সোবহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।