মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছরের জন্য নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মীর আনোয়ার হোসেন টুটুল (দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাজমুল ইসলাম (দৈনিক মজলুমের কণ্ঠ)। শনিবার রাতে কলেজ রোডের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. রায়হান সরকার রবিন।

কমিটির অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. খায়রুল করিম পাপন, যুগ্ম সম্পাদক হোসনী যুবাইরী, সাংগঠনিক সম্পাদক শাহ সৈকত মুন্না, কোষাধ্যক্ষ ডি এম শামীম সুমন, দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মীর্জা আদিব এবং ক্রীড়া সম্পাদক উত্তম বণিক। কার্যনির্বাহী সদস্যরা হলেন- শাহ বজলুর রশিদ বিজু, মো. শামীম আল মামুন চৌধুরী ইমরান, মো. সাজ্জাত হোসেন, মো. রায়হান সরকার রবিন, রাহুল রায় ও  মো. রেজাউল করিম শিপন।