টুকরো খবর...

মেঘ
ফ্যাশন হাউস মেঘে এসেছে ঈদের পোশাক। এসব পোশাকের নকশা করা হয়েছে নানা রঙে। নকশায়ও রয়েছে বৈচিত্র্য। ঈদের পোশাকের মধ্যে রয়েছে মেয়েদের ফতুয়া, টপস, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, শিশুদের সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি এবং টি-শার্ট।
 
 
বার্ডস আই
এসেছে বর্ষা ঋতু, বৃষ্টিভেজা দিন। তাই বর্ষা ও বর্ষণমুখর দিনের বিভিন্ন বিষয়কে থিম করে নতুন পোশাক এনেছে ফ্যাশন হাউস বার্ডস আই। শত শত নতুন ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি নিয়ে এসেছে এই ফ্যাশন হাউস। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের তিনটি শো-রুমে।
 
 
মুসলিম কালেকশন
বর্ষাকাল ও আসছে রোজার ঈদ সামনে রেখে মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে নতুন ডিজাইনের আকর্ষণীয় সব ফ্যাশনেবল শার্ট। প্রয়োজন ও ফ্যাশনের কথা মাথায় রেখে ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি করা হয়েছে এসব শার্ট।
 
 
এবার বনানীতে নগরদোলা
সমৃদ্ধির পরিক্রমায় নগরদোলা খুলে দিয়েছে সপ্তম আউটলেটের দরজা। সম্প্রতি বনানীর ১১ নম্বর সড়কে এই বিক্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক দ্বার উন্মোচন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ওয়ারদা রিহ্যাব। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম প্রমুখ।
 
 
ওয়েডিং ডায়েরি গিফট শপ
ধানমন্ডির বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সম্প্রতি উদ্বোধন হলো ওয়েডিং ডায়েরির নতুন উদ্যোগ ‘ওয়েডিং ডায়েরি গিফট শপ’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুমন পাটোয়ারী, সংগীতশিল্পী জয় শাহরিয়ার এবং প্রতিষ্ঠানটির কর্ণধার আলোকচিত্রি প্রীত রেজা। ‘অনেকদিনের একটা ইচ্ছা পূর্ণরূপ পেল সম্প্রতি। খুব ইচ্ছা ছিল ফটোগ্রাফির নানারকম পণ্য এবং এর ব্যবহারের মানসম্মত রূপ নিয়ে কাজ করার। নতুন প্রযুক্তি সম্পর্কে জানছি আমরা ঠিকই কিন্তু এর যথাযথ ব্যবহার বা প্রয়োগটা কিন্তু হচ্ছে না। ওয়েডিং ডায়েরি গিফট শপ মানুষকে জানাবে ফটোগ্রাফির নানা রকম ব্যবহার,’ কথাগুলো বলছিলেন আলোকচিত্রী প্রীত রেজা।
 
 
পরশ
আগামী ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউস পরশ শৈল্পিক সব ডিজাইনের  পোশাকের আয়োজন করেছে। প্রতিটি উপলক্ষে পরশ এনে থাকে বাহারি সব নান্দনিক ডিজাইনের পোশাক। তাদের পোশাকে রয়েছে নকশা ব্লক, এমব্রয়ডারি, কারচুপি, হাতের কাজ ইত্যাদি। পরশে মেয়েদের জন্য রয়েছে লং টপস, শর্ট টপস, লং সালোয়ার-কামিজ, ওড়না এবং ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি ও পায়জামা।