নতুন সাজে খান ব্রাদার্স

পোশাকের ঐতিহ্য নিয়ে এদেশে ৬৩ বছর ধরে পথ চলছে খান ব্রাদার্স। দীর্ঘ সময়ের পথচলায় প্রতিষ্ঠানটি অর্জন করেছেন ক্রেতাদের আস্থা ও ভালোবাসা। সেই সূত্র ধরেই গত ১২ এপ্রিল খান ব্রাদার্সের নতুনভাবে যাত্রা শুরু করছে ৭৬ গুলশান এভিনিউতে।
 
 
খান ব্রাদার্সের নতুন আউটলেটের দরজা থেকে শুরু করে দেয়াল, ছাদ, ঘড়ি, আসবাবপত্র এমনকি লাইট বা ফ্যানের সুইসও পুরোনো মডেলের। সব মিলিয়ে আউটলেটটিকে একটা ছোটখাটো মিউজিয়ামের সাথে তুলনা করা যায়। আর এই থিমের কনসেপ্টটা খান ব্রাদার্সের ডিরেক্টর কারিশমা খানের।
 
নতুন করে কেনইবা যাত্রা শুরু? এমন প্রশ্নের উত্তরে কারিশমা খান বলেন, ‘আমরা এখন রি-লঞ্চ করব। সেটার পেছনের কারণ হলো, আমাদের যে এক্সপেরিয়েন্স, আমাদের যে কোয়ালিটি, আমাদের উপর সবার যে ট্রাস্ট তৈরি হয়েছে সেটা ধরে এগিয়ে চলার জন্য। খান ব্রাদার্স থেকে শাড়ি কেনাটা একটা সময় বিশেষ একটা ব্যাপার ছিল। এখনো সেই ট্রেন্ডটা ধরে রাখার জন্য এই উদ্যোগ।’
 
তিনি আরও বলেন, ‘গত ১২ জুন রি-লঞ্চের প্রোগ্রাম করেছি। ওই দিন ভিআইপি সব অতিথি এসেছিলেন। তারা অবাক হয়েছিলেন নতুন এ আউটলেটের ইন্টেরিয়ারে ১৯৫২ সালের ছোঁয়া দেখে। ইন্টেরিয়ারের পাশাপাশি ছিল অতিথিদের জন্য ঢাকাইয়া স্ন্যাকস। ইন্টেরিয়ার, ব্র্যান্ড ও পোশাকের কালেকশন দেখে আমন্ত্রিত অতিথিরা বেশ খানিকটা অবাক হয়েছিলেন।
 
খান ব্রাদার্সের ঐতিহ্য ছিল শাড়িতে। তবে এবার শাড়ির পাশাপাশি যোগ করা হয়েছে সালোয়ার-কামিজ এবং ছেলেদের জন্য পাঞ্জাবি। সেগুলোও ভালো জনপ্রিয়তা পেয়েছে। নতুন প্রোডাক্টগুলো সত্যিই মুগ্ধ করছে ক্রেতাদের। খান ব্রাদার্স সবসময়ই পোশাকের কোয়ালিটি এবং প্রাইসিংয়ের ব্যাপারে সচেতন ছিল, এখনো সেটা বজায় রেখেছি আমরা।’