ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলের উদ্যোগে বিনামূল্যে আগামী ১১ মার্চ হতে ঠোঁটকাটা ও তালুকাটা চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্লাস্টিক সার্জন ডা. মুহাম্মদ কামরুজ্জামান ও ডা. এ. এম. জিয়াউল হক মাছুমের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ টিম জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের অপারেশন করবেন। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, ৩০ আঞ্জুমান মুফিদুল ইসলাম রোড কাকরাইল ঢাকা-১০০০ উক্ত ঠিকানায় আগ্রহী রোগীদের আগামী ১০ মার্চের মধ্যে নিবন্ধনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি