ভারতের এলাহাবাদে একটি হোটেল আগুন লেগে ১০ জন মারা গেছেন। এই ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন। শুক্রবার প্রতাপগড়ে এই ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোর পাঁচটার দিকে শর্ট সার্কিট হয়ে হোটেলটিতে আগুন ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: এনডিটিভি।