জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আরোগ্য কামনা করে বিবৃতি প্রদান করেছেন।
এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হূদ রোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে এই প্রার্থনা করছি- আবার যেন তার প্রিয় দেশবাসীর মাঝে সুস্থ শরীরে ফেরত আসতে পারেন।
জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গতকাল বিকালে ওবায়দুল কাদেরকে দেখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে যান ও চিকিত্সকের কাছে তার চিকিত্সার খোঁজ-খবর নেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।