সৌদি আরবের পাঁচ লক্ষাধিক গোপন কূটনৈতিক নথি ফাঁস করার ঘোষণা দিয়েছে উইকিলিকস। ইতিমধ্যে ইন্টারনেটে গুরুত্বপূর্ণ তারবার্তাসহ প্রায় ৬০ হাজার নথি প্রকাশ করা হয়েছে। এসব নথির অধিকাংশই আরবি ভাষায় লেখা। এর মধ্যে কিছু তারবার্তায় দেখা যায়, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানে উদ্বেগ রয়েছে সৌদি আরবের।
গতকাল শনিবার উইকিলিকসের প্রকাশ করা ২০১২ সালের নথিতে দেখা যায়, ইরানের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে সন্দিহান সৌদি আরব।