দিল্লির রাজপথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে শুরু হওয়া যোগব্যায়ামে যোগ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সারা বিশ্বে যোগব্যায়াম দিবস পালিত হচ্ছে।
যোগব্যায়াম সম্পর্কে কেজরিওয়াল বলেছেন, যোগব্যায়াম স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এছাড়া প্রত্যেকেরই এটি করা উচিত। মানসিক চাপ কমিয়ে আনতে যোগব্যায়াম খুবই কার্যকরী।
IMG0
কেজরিওয়াল ছাড়াও লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং ও উপ-মুখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া রাজপথে যোগব্যায়ামে যোগ দিয়েছেন।
রবিবার সকালে দিল্লির রাজপথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যোগব্যায়াম দিবসের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ভারত ছাড়াও বিশ্বের ১৯২টি দেশে যোগব্যায়াম দিবস পালন করা হচ্ছে। সূত্র: দ্য ইকনোমিক টাইমস।