আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া । তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান। শাহজাহান ভুঁইয়া রাজনীতির শুরু থেকেই আওয়ামী লীগ করেন। এর আগে তিনি মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। দলের দুর্দিনে কাজ করার পাশাপাশি একজন শিক্ষিত, যোগ্য, সত্,ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে শাহজাহান ভুঁইয়া এলাকায় বেশ জনপ্রিয়।
নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী। আওয়ামী লীগ সরকারের আমলে রূপগঞ্জের উন্নয়নে তাঁর ভূমিকা রয়েছে।