২০১৫-সালের পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এক্সক্লুসিভসব পোশাকের সমাহার নিয়ে ক্রেতাদের স্বাগত জানাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘লা রিভ’। সকল লা রিভ স্টোরের পাশাপাশি ঘরে বসে www.lerevecraze.com ওয়েবসাইট ভিজিট করেও এই সমাহার থেকে কেনা যাবে যে কোনো বয়সের পুরুষ, নারী ও শিশুদের পোশাক।
লা রিভ সবসময়ই তার ক্রেতাদের জন্য নিয়ে আসে সঠিক দামে ভালো মানের ও আকর্ষণীয় ডিজাইনের পণ্য। যে কোনো উৎসব, ঘরে কিংবা বাইরে কাজের পরিবেশসহ ঘুরে বেড়াতে সবার জন্যই আরামদায়ক ও মানানসই লা রিভের পোশাক।
লা রিভের এবারের ঈদ পোশাক পরিকল্পনা আর্টিসানাল থিমকেন্দ্রিক। জ্যামিতিক কাঠামো, সরলরৈখিকভাবে টানা সীমানাসহ এর নান্দনিক নকশাসমূহ আর্টিসানাল থিমে এনে দিয়েছে রাজকীয় রূপ। শুধু তাই নয়, আধুনিক ধারার শিল্পরীতি ফুটিয়ে তুলতে এখানে রঙের বহুব্যবহারের পাশাপাশি সংযুক্ত করা হয়েছে ফুলেল নকশা, লেস, মসৃণ ফেব্রিক ও ভেলভেট। গুণগত মানের কাপড়ে আর্টিস্যানাল থিমের এমব্রয়ডারি ও শৈল্পিক নকশা পোশাকে এনে দিয়েছে অভিজাত রূপ ও অনুভব।
লা রিভের এক্সক্লুসিভ ঈদ কালেকশনে নারীদের জন্য রয়েছে রুচিশীল ঘরোয়া পোশাক থেকে শুরু করে জমকালো বাহারি পোশাক। মূল্যবান কারচুপি’র টিউনিক ও বিভিন্ন ধরণের পালাজ্জো’র পাশাপাশি এখানকার সালোয়ার-কামিজের বিশাল সংগ্রহে ক্রেতা পাবেন গোটা-পাট্টি, চিকন-কারি এবং জারদোজি খচিত অজস্র রঙের ও ডিজাইনের ফুলেল নকশা। এছাড়াও এই সিজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সম্পুর্ণ থ্রি-ডি সিলোয়েটখচিত ফুলেল নকশাদার সব লং ড্রেস।
অন্যদিকে, লা রিভের মেন কালেকশনে এবার প্রাধান্য দেয়া হয়েছে জ্যাকার্ড ও ডবি ফেব্রিক্স। আর্টিসানাল থিমকে ফুটিয়ে তুলতে এসব মূল্যবান ফেব্রিক্স-এর পাশাপাশিএখানে ব্যবহার করা হয়েছে শ্যামব্রে ও লিনেন টেক্সচার। এছাড়াও, উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে এবারের মেন কালেকশনে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রঙসহ এমব্রয়ডারি, ক্র্যাফটস, অ্যাপ্লিক, এম্বেলিশমেন্ট, এবং থ্রি-ডি ফ্লোরাল ইত্যাদি ডিজাইন।
নিজের জন্য কিংবা কাউকে উপহার দিতে আপনি লা রিভে পাবেন সম্ভাব্য সকল মাপের পাঞ্জাবী। উৎসবের আবহে এসব পাঞ্জাবীতে হাতের কাজের পাশাপাশি রয়েছে কারচুপিসহ অন্যান্য অত্যাধুনিক ডিজাইন।
পাঞ্জাবীর সঙ্গে ভিন্ন ধারার পায়জামার পাশাপাশি গরমের মাঝেই ঈদের বিষয়টি বিবেচনা করে পুরুষদের জন্য কালেকশনে আরও সংযুক্ত করা হয়েছে আরামদায়ক ও ফেন্সি সব শার্ট, পোলোশার্ট, এবং বিভিন্ন রকমের ট্রাউজার ও জিন্স।
আপনার সোনামণির জন্যও লা রিভে রয়েছে আকর্ষণীয় রঙ ও ডিজাইনের চমৎকার সব আরামদায়ক পোশাক। ২-১২ বছরের ছেলে-মেয়ের জন্য এখানে রয়েছে শার্ট, প্যান্ট, টিশার্ট, পাঞ্জাবী, জিন্স, ফ্রকসহ অন্যান্য সকল পোশাক।
উৎসবের আনন্দে বাচ্চাদের জন্য ফ্যাশনেবল ও আরামদায়ক এসব পোশাক বিভিন্ন রঙ ও মাপে তৈরি হয়েছে সূতা, রেশম, সাটিন ও নীট ফেব্রিকসসহ বিভিন্ন উপাদানে।