আম লস্যি
দই ৪ কাপ
পানি ১ কাপ
আমের পাল্প ১ কাপ
চিনি ১/২ কাপ
পেস্তা ১/৪ কাপ(কুচনো)
প্রনালী:
আম ছিলে কয়েক টুকরো করে নিন।
ব্লেন্ডারে প্রথমে দই, তার পর আমের টুকরো/পাল্প, চিনি আর পানি দিন।
এবার ব্লেন্ডারের সুইচ অন করে ২মিনিটের মতো সব উপকরণ ব্লেন্ড করে নিন।
কেউ বেশী ঘন চাইলে পানির পরিমান কমিয়ে দিবেন।
একটু পাতলা করতে চাইলে পানি আর চিনির পরিমান বাড়িয়ে দিবেন।
একটা বোতলে আমি-দই এর লস্যি ভরে ফ্রিজে রাখুন।
ফ্রিজ থেকে বের করে ওপরে পেস্তাকুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
* * *
IMG0
জিরা-তেঁতুল শরবত
উপকরণ:
ভাজা জিরার গুঁড়ো ১ চা-চামচ, আখের গুঁড়ো ৩ টেবিল-চামচ, চিনি ৩ টেবিল-চামচ, পানি দেড় কাপ, তেঁতুলের ক্বাথ ৪ চা-চামচ, লেবুর রস ৪ চা-চামচ, পুদিনাপাতা কুচি ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়ো সিকি চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালি:
গুড় ও চিনি পানিতে গুলে নিন।
তেঁতুলের ক্বাথ বের করুন।
গুড়ের পানিতে তেঁতুলের ক্বাথ, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ও লবণ মেশান।
ছেঁকে নিয়ে জিরার গুঁড়ো মিশিয়ে নিন।
ভালো করে নেড়ে দিন।
পুদিনাপাতার কুচি দিয়ে ভালো করে মিশান।
ঢেকে ঘণ্টা খানেক ফ্রিজে রাখুন।
পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে গ্লাসে ঢেলে নিন।