‘যেকোন উৎসবে গানটি গাওয়া যাবে’

বিভিন্ন উৎসব বা বিশেষ দিনে নতুন গান নিয়ে হাজির হোন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেই ধারাবাহিকতায় পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। বিপ্লব সাহার কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। তারকাবহুল উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে শিগগিরই।

‘নতুন দিনের নতুন রঙ-এ সবার মন দুলে যায়, চারিদিকে রঙের খেলা, গানে ছন্দ খুঁজে পায়’ এমন কথার গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিত্ বলেন, ‘মাস দেড়েক আগে গানটার রেকর্ড হয়েছে। দেশিয় ঐতিহ্য ও উৎসবের গান এটি। অনেক বর্ণিল গানের লিরিকটা। বাংলাদেশের ষড়ঋতুর কথা বলা হয়েছে। বৈশাখ ছাড়াও যেকোন উৎসবে গানটি গাওয়া যাবে। লিরিক টিউন কম্পোজিশান সবকিছুই ভালো ছিলো।’

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি ভিডিওতেও মডেল হিসেবে দেখা যাবে কুমার বিশ্বজিেক। গানটির ভিডিওতে তিনি ছাড়াও পারফর্ম করেছেন ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, মনোজ কুমার, নাবিলা, মডেল আসিফ খান, শাহেদ ফারহানসহ এক ঝাঁক র্যাম্প মডেল।