বিনোদন ডেস্ক
বলিউড তারকা জন আব্রাহামের ক্যারিয়ারটা গত কয়েকবছরে অনেক পিছিয়েছে। তার অন্যতম কারণ বড় বাজেটের সিনেমা ও সিনেমা হিট। তবে জনপ্রিয়তার ধারাবাহিকতা এখনো রয়েছে। তার নতুন সিনেমা ‘রোমিও আকবর ওয়াল্টার’-এর ট্রেইলর মুক্তির পর থেকে উচ্ছ্বসিত তার ভক্তরা।
যুদ্ধের এক প্রেক্ষাপট নিয়ে জন আব্রাহামের আগামী সিনেমা - রোমিও আকবর ওয়াল্টার নির্মিত হয়েছে। মেঘনা গুলজারের রাজির মতোই, গুপ্তচর বিষয়ক এই থ্রিলার সিনেমাটি যুদ্ধের ঘটনাগুলির আগের কিছু বিষয় নিয়ে নির্মিত। রোমিও আকবর ওয়াল্টার সিনেমাতে জ্যাকি শ্রফ হলেন শীর্ষ পদাধিকারী অফিসার। তিনি একজন ব্যাংক কর্মচারীকে প্রশিক্ষণ দেন। ব্যাংক কর্মচারী চরিত্রে দেখা যাবে জনকে। পাকিস্তানে জন আব্রাহামের যাত্রা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। জনের শেষ কয়েকটি চলচ্চিত্রই দেশপ্রেম নিয়ে।
এই ছবিটিতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল এই সিনেমায়, কিন্তু তার শ্যুটিং-এর সময় নিয়ে সমস্যা হওয়ায় ২০১৭ সালে এই সিনেমা থেকে সরে আসেন তিনি। রবি গ্রেওয়াল পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ৫ এপ্রিল। জন সিনেমাটি নিয়ে গণমাধ্যমে বলেন, ‘এই সিনেমাটি সমালোকচকদের চুপ করাবে। সেই বিশ্বাস থেকেই সিনেমাটি করেছি। গত কয়েকটি সিনেমা নিয়ে বিভিন্ন সমালোচনা শুনতে হয়েছে আমার। সেগুলোর অবসান হবে এবার।’