চাকরির বাজারে এমবিএ হোল্ডারদের চাহিদা এখনও ব্যাপক। তবে এই এমবিএ যদি মার্চেন্ডাইজিংয়ের ওপর হয়ে থাকে, তাহলে এর গুরুত্ব বা চাহিদা বিশ্ববাজারে দ্বিগুণেরও বেশি। এই কোর্স সম্পন্ন করার আগেই জবের অফার আসে এবং চুক্তিবদ্ধ হয়। তাই এই কোর্সকে ক্যারিয়ারবান্ধব কোর্স বলেও অভিহিত করা হয়। ফলে প্রফেশনাল ও কর্মমুখী শিক্ষাপ্রতিষ্ঠান ‘কলেজ অফ ফ্যাশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট’ (সিএফটিএম) সংশ্লিষ্ট সেক্টরের অভিজ্ঞ শিক্ষক ও আধুনিক কোর্স কারিকুলাম ও ম্যাটেরিয়্যালসের সমন্বয়ে রাজধানীর উত্তরায় পরিচালনা করছে তুমুল চাহিদাসম্পন্ন এই এক্সিকিউটিভ এমবিএ ইন মার্চেন্ডাইজিং কোর্সটি। গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিতে মূল যে চালিকাশক্তি দক্ষ জনবল, তার অভাব বা শূন্যতা পূরণের লক্ষমাত্রাকে সামনে রেখে সিএফটিএম দেশে আয়োজন করেছে অপার সম্ভাবনাময় এক্সিকিউটিভ এমবিএ ইন মার্চেন্ডাইজিংসহ গার্মেন্টস সেক্টর সংশ্লিষ্ট বিভিন্ন কোর্স। স্নাতক উত্তীর্ণরা এখানে পড়তে পারেন এক বছর মেয়াদি ৩০ ক্রেডিটের এই এক্সিকিউটিভ এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে। এ ছাড়াও যেকোনো গ্রুপ থেকে কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে যারা এইচএসসি পাশ করেছেন তারা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৪ বছর মেয়াদি বিএসসি অনার্স ইন ‘অ্যাপারেল ম্যানু. টেকনোলোজি, নিটওয়্যার ম্যানু. টেকনোলোজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি কোর্সে ভর্তি ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং যারা ও-লেভেল বা জিইডি বা এইচএসসি পাশ, তারা সিএফটিএম গ্র্যাজুয়েট প্রোগ্রাম; জি-সিএফটিএম প্রোগ্রাম ও ৪ বছর (১২০ ক্রেডিট) ও ২ বছর মেয়াদি (৬০ ক্রেডি) হায়ার ন্যাশনাল ডিপ্লোমা প্রোগ্রামের অধীনে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্টের মতো প্রফেশনাল কোর্সগুলোতে ভর্তি ও এর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।