সাগরপথে মানবপাচারের শিকার আরো ৯৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তত্ত্বাবধানে তারা দেশে ফিরেছেন। গত মে মাসে আন্দামান সাগর থেকে তাদের উদ্ধার করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত মে মাসে থাইল্যান্ডে গণ কবরের সন্ধান পাওয়ার পর বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাদের পাচারের বিষয়টি সামনে আসে। এরপর সাগরে ভেসে থাকা কয়েক হাজার মানুষকে উদ্ধার করে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের কর্তৃপক্ষ। যাদের মধ্যে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিক ছিলেন। এসব বাংলাদেশির মধ্যে ৬০০ জনের বেশি ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন। যদিও মালয়েশিয়ায় চাকরির উদ্দেশ্যে পাচার হওয়া অনেক বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ রয়েছে।