ছাত্রদল নেতা বেনাপোলে আটক

নাশকতায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের যশোর জেলা শাখার এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বেনাপোল বাজার থেকে তাকে আটক করা।
 
আটক ইমদাদুল হক যশোর জেলা ছাত্রদলের অর্থ-সম্পাদক। তার বাড়ি বেনাপোল বন্দর থানার ভবারবেড় গ্রামে। তাকে বিশেষ অভিযানে আটক করা হয়।
 
বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান, ইমদাদুলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। এছাড়া নাশকতায় জড়িত থাকার অভিযোগও আছে তার বিরুদ্ধে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।