দুই বাংলাদেশি বিএসএফের হাতে আটক

জেলার মুন্সীপুর সীমান্তের ভারতীয় অভ্যন্তরে গরুসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে (বিএসএফ) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন,  বগু মিয়া (৪০) ও আজগর আলী (৩০)।
 
চুয়াডাঙ্গাস্থ ০৬-বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বশীল একজন মুখপাত্র তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি আরো জানান, দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের প্রক্রিয়া শুরু হয়েছে।