ফেসবুক ফ্যান পেজে সোশ্যাল মিডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে এখানেই ডটকম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইট এখানেই ডটকম চালু করেছে অভিনব সোশ্যাল মিডিয়া প্রতিযোগিতা। এখানেই ডটকমের জনপ্রিয় তিন বিজ্ঞাপন চরিত্র প্রতীক, ইয়াশনা ও হাতেমকে কেন্দ্র করে তৈরি এই প্রতিযোগিতাটিতে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
এখন পর্যন্ত পুরো রমজান জুড়ে এখানেই ডটকমের ফেসবুক ফ্যান পেজে ৬ টি প্রতিযোগিতামূলক পোস্ট দেয়া হয়েছে। এতে টিভিসি'র চরিত্ররা সবার কাছে জানতে চেয়েছে যে, তারা কিনতে চায় এমন একটি নির্ধারিত পণ্যের জন্য সবচেয়ে ভালো ডিল কোনটি ? এখানে কমেন্টস করে ও লিঙ্কটি শেয়ার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। বিজয়ীদের জন্য রয়েছে অাকর্ষনীয় পুরষ্কার।