খাদ্যে ভেজাল প্রতিরোধে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

‘দাবি মোদের একটাই, ভেজালমুক্ত খাদ্য চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্যে ভেজাল প্রতিরোধে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন হয়েছে। টিআইবির উদ্যোগে সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর আয়োজনে মানববন্ধনে টিআইবি, স্বজন ও সনাকের সদস্যরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, সনাক জেলা সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, সাংবাদিক আফরোজা লুনা, টিআইবির এরিয়া ম্যানেজার মোরশেদ আলম প্রমুখ।