নালিতাবাড়ীতে ভুটানের রাষ্ট্রদূতের নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন

নালিতাবাড়ী(শেরপুর)সংবাদদাতা

নালিতাবাড়ী উপজেলার প্রথম শ্রেণির নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ী ও কাস্টমস অফিসারদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এইচই সুনাম টবডেন রাবগি। রবিবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এইচই সুনাম টবডেন রাবগি বলেন, নাকুগাঁও স্থলবন্দরটি পরিদর্শন করতে আসার কারণ, এখানে ব্যবসা-বাণিজ্যের জন্য কি ধরনের সম্ভাবনা এবং আমদানি-রপ্তানিসহ আরো কি ধরনের আইটেম চালু করা যেতে পারে, আর সৃষ্ট সমস্যার সমাধানের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, এসব বিস্তারিত জানার জন্য আমি এখানে ভিজিট করতে এসেছি।

বন্দর কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে আমি মতবিনিময় করছি। এখানে বেশ সম্ভাবনা আছে এবং আরো আইটেম বাড়ানো যেতে পারে। এসব ব্যাপারে তার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও জানান।

এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার, কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে ডেপুটি কমিশনার শামছুল আরেফিন খান, রাজস্ব কর্মকর্তা ইমাম হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হক প্রমুখ ।