নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
রবিবার নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী। সে নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং উপজেলা সদর ইউনিয়নের মোহরকোনা গ্রামের সুরুজ আলীর মেয়ে।
উপজেলা প্রশাসন সূত্র জানান, রবিবার দুপুরে নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। দুপুরের পর বর আসছে। গোপন সূত্রে খবর পেয়ে ইউএনও ও নির্বাহী হাকিম মুছাম্মত্ শামীমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুর নাহার তাসমিন, স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ দুর্গা রানি সাহা ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলা সদরের মোহরকোনা গ্রামে ওই ছাত্রীর বাড়িতে হাজির হন।