ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা ড. কামালের

ইত্তেফাক রিপোর্ট

সিঙ্গাপুরে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করছি ওবায়দুল কাদের যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসেন।’