ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মিরপুর ২ নম্বরের মিরপুর শপিং সেন্টার কমপ্লেক্সের বেজমেন্টে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান বলেন, মার্কেটের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। বেজমেন্টে রাখা বেশকিছু বস্তা থেকেই আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা কেউ জ্বলন্ত সিগারেটের উচ্ছিষ্ট ছুড়ে ফেলে দিলে, সেখান থেকে আগুন ধরে যেতে পারে।