সাংবাদিক আমানউল্লাহ কবীর ও চলচ্চিত্রকার আমজাদ হোসেন স্মরণে শোকসভা

সদ্য প্রয়াত  জামালপুরের দুই কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক আমানউল্লাহ কবীর ও খ্যাতনামা চলচ্চিত্রকার আমজাদ হোসেন স্মরণে  গত শনিবার জাতীয় প্রেসক্লাবে  জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক শোকসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর সমিতি, ঢাকা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, বাংলা ভিশনের ডেপুটি চীফ ও নিউজ এডিটর মাসুদ কামাল, চলচ্চিত্র পরিচালক এসএ হক অলিক এবং আমজাদ হোসেনের পুত্র অভিনেতা সোহেল আরমান, আমানউল্লাহ কবীরের পুত্র শাত-ইল কবীর ও নঈম জাহাঙ্গীর। সভায় স্বাগত বক্তব্য রাখেন জামালপুর সমিতির মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন (অব.) শেখ মোঃ শফিকুল ইসলাম । সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি ও স্মরণ সভার আহবায়ক সোহেল খান।-প্রেস বিজ্ঞপ্তি