বার্ষিক ওয়াজ মাহফিল

আম্বরশাহ ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আগামী বৃহস্পতিবার বাদ আছর ৫২২, দক্ষিণ মনিপুর, মিরপুর, ঢাকা—১২১৬-এ বাইতুল আতিক জামে মসজিদ ও আম্বরশাহ ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি পরিধান ও সনদ বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ মাইনুল হোসেন খান নিখিল। —প্রেস বিজ্ঞপ্তি