মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান শুরু

ইত্তেফাক রিপোর্ট

চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুত্ সংযোগ প্রদান শুরু করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। গতকাল সোমবার এই অঞ্চলের জিনইউয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিদ্যুত্ সংযোগ দিয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতি-৩।

আরইবি সূত্র জানায়, এখন পর্যন্ত প্রায় ২ মেগাওয়াট অবকাঠামো তৈরির কাজে অস্থায়ী ভিত্তিতে বিদ্যুত্ সংযোগ প্রদান করা হয়েছে উক্ত অর্থনৈতিক অঞ্চলে। বর্তমানে আবেদনকৃত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ওই অঞ্চলের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ এলাকায় অবস্থিত কোম্পানিটিকে সংযোগ দেয়া হয়েছে। এর মাধ্যমে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রথমবারের মত পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হলো।