টরন্টোয় যাচ্ছে মাইলস

আগামী ১ আগষ্ট শনিবার টরন্টোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ব্যান্ড সঙ্গীতানুষ্ঠান। টরন্টোর স্কারবোরোর ‘চাইনিজ কালচারাল সেন্টার অফ গ্রেটার টরন্টো অডিটোরিয়ামে’ আয়োজিত এ সঙ্গীতানুষ্ঠানে পরিবেশনায় থাকবে বাংলাদেশের ব্যান্ডদল মাইলস।, মাইলস ব্যান্ডের সকল শিল্পীবৃন্দ, এবং শিল্পী মৌমিতা নদী।

এছাড়াও থাকবে কানাডা প্রবাসী নতুন প্রজন্মের তারকা সারা, ময়ূখ এবং অরিত। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন অভিনেতা জাহিদ হাসান এবং টরন্টোর  মেরী রাশেদীন।