চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের ১২ নারী কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর কুমারপাড়া এলাকার কালুর বাড়ি থেকে গোপন বৈঠকের সময় তাদের গ্রেফতার করে পুলিশ।
শিবগঞ্জ অফিসার ইনচার্জ সিকদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন বৈঠক চলাকালীন তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই একই এলাকার বাসিন্দা। রাতেই তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের হয়েছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছে- গ্রামের কিছু নারী একত্রিত হয়ে নব-মুসলিম এক নারীর নেতৃত্বে কোরআন-হাদিস নিয়ে আলোচনা করছিল।
ইত্তেফাক/ইউবি