শিবালয়ে তালগাছ কমে যাওয়ায় নারকেল গাছে বাসা বাঁধছে বাবুই পাখি

শিবালয় (মানিকগঞ্জ): ‘বাবুই পাখিকে ডাকি-বলিছে চঁড়াই, কুঁড়ে ঘরে থেকে করিস শিল্পের বড়াই’ -কবিতার এ পংক্তি  অনেকেরই মুখস্থ। বাবুই পাখির বাসা নির্মাণশৈলী সবার নজর কাড়ে।  বাবুই পাখি সাধারণত নিরাপত্তার স্বার্থে উঁচু তালগাছের ডালে বাসা বানাতে পছন্দ করে। শিবালয় উপজেলা কৃষি অফিসার আশরাফ উজ্জামান জানান, এলাকায় আগে বহু তালগাছ দেখা যেত। বর্তমানে সেই সংখ্যা কমে এসেছে। হালে নারকেল গাছের সংখ্যা বেশ বেড়েছে। ষাইটঘর তেওতা গ্রামের বাসিন্দা শৌখিন পাখি পালনকারী মুরাদ হোসেন জানান, তাল গাছ কমে যাওয়ায় এখন নারকেল গাছের ডগায় বাবুই পাখির বাসা বেশি দেখা যায়। যদিও ডাব-নারকেল আহরণ, ডগা কেটে নেয়াসহ নানা কারণে এ গাছটি ততটা নিরাপদ নয়। কিন্তু তালগাছ কমে যাওয়ায় পাখিগুলো এখন নারকেল গাছেই বাসা তৈরি করতে বাধ্য হচ্ছে            —বাবুল আকতার মঞ্জুর