আড়াইহাজারে স্কুলছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় তানহা (৭) নামের এক স্কুল ছাত্রীর নিহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তানহা উপজেলা মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের নুরে  আলমের মেয়ে। সে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্লে-গ্রুপের ছাত্রী ছিল।

নিহতের নানা রফিকুল জানান, তানহা তার নানী আমেনার সাথে ডাক্তার দেখানোর জন্য অটো দিয়ে  আড়াইহাজার হাসপাতালে যাচ্ছিল।  বিকাল ৪টা সময় চৌরাস্তায়  অটো থেকে নামার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে । তবে চালক পলাতক রয়েছে।