হাতিরঝিলে ‘হাফ ও মিনি’ ম্যারাথন ১৫ মার্চ

ঢাকাকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরতে, ‘ঢাকা রান লর্ডস’ ও ‘বাংলাদেশ পর্যটন কর্পোরেশন’ এর যৌথ আয়োজনে ঢাকা হাফ ম্যারাথন-২০১৯ নামের এই মেগা ইভেন্ট আগামী ১৫ মার্চ সকাল ৬টায় হাতিরঝিলে শুরু হবে। এ উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা ম্যারাথনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই আসরে হাফ ম্যারাথন ও মিনি ম্যারাথন নামে দুটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে আসা ১২৫০ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশগ্রহণ করবেন। প্রতিযোগীরা হাফ ম্যারাথন এর জন্য ২১.১ কিলোমিটার এবং মিনি ম্যারাথন এর জন্য ৭.৫ কিলোমিটার পথ পাড়ি দিবেন। দৌড় শেষ হবে হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান কবির, আফনান আহমেদ, রেস ডিরেক্টর ‘ঢাকা হাফ ম্যারাথন ২০১৯’ ফারহা এস আওলাদ।